১,১২০ লোক নেবে ব্র্যাক
বর্তমানে বিশ্বের সর্ববৃহৎ বেসরকারি উন্নয়ন সংস্থা হচ্ছে ব্র্যাক। প্রান্তিক মানুষের জীবন ও জীবিকার উন্নয়নে অগ্রগণ্য ভূমিকা রাখছে ব্র্যাকের মাইক্রোফাইন্যান্স কর্মসূচি। এই কর্মসূচিতে কর্মরত প্রায় ১ হাজার ৭০০ কর্মীর মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে ২ হাজার ২০০ শাখায় ৫০ লাখেরও অধিক সদস্যদের সঞ্চয় ও ক্ষুদ্রঋণ সেবা প্রদান করছে।
ব্র্যাকের এই মাইক্রোফিন্যান্স কর্মসূচিতে ১ হাজার ১২০ জন প্রার্থীকে নিয়োগ নেওয়া হবে। এ–সংক্রান্ত একটি নিয়োগ বিজ্ঞপ্তি ১৭ জুন প্রথম আলোর শুক্রবারের ক্রোড়পত্র চাকরিবাকরিতে প্রকাশিত হয়েছে। কর্মসূচিটিতে কাজ করতে আগ্রহী এবং যোগ্যতাসম্পন্ন প্রার্থীরা নিম্নলিখিত পদসমূহে আবেদন করতে পারবেন
পদের নাম: জুনিয়র শিক্ষানবিশ কর্মকর্তা, দাবি
পদসংখ্যা: ১২০
এই পদে এক বছর সফলভাবে শিক্ষানবিশকাল সম্পন্ন করে একজন জুনিয়র শিক্ষানবিশ কর্মকর্তা শাখা ব্যবস্থাপক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হতে পারবেন; এবং কর্মসূচি সংগঠকদের তত্ত্বাবধানে দায়িত্বপ্রাপ্ত শাখার ঋণ আদান-প্রদান কার্যক্রম যথাযথভাবে পরিচালনা করবেন।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তর পাস এবং শিক্ষাজীবনের সব পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ/অথবা সমমানের জিপিএ/সিজিপিএ ২.৫০ হতে হবে।
মাসিক বেতন: ১৮,০২০ টাকা
পদের নাম: কর্মসূচি সংগঠক, দাবি
পদসংখ্যা: ৫০০
এই পদে কর্মসূচি সংগঠকের কাজ হবে মাঠপর্যায়ে জরিপভিত্তিক। একজন কর্মসূচি সংগঠক জরিপের মাধ্যমে দরিদ্র ও সীমিত আয়ের নারী ঋণগ্রহীতাকে নির্বাচন করে, তাঁদের প্রত্যেককে ঋণ বিতরণ, নির্ধারিত সময়ে কিস্তি ও সঞ্চয় আদায় করবেন। সেই সঙ্গে তিনি দ্রুততম সময়ের মধ্যে গ্রাহকসেবা নিশ্চিত করবেন।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতক পাস করতে হবে। শুধু সিলেট ও চট্টগ্রাম বিভাগে কাজ করতে আগ্রহী প্রার্থীরা ন্যূনতম উচ্চমাধ্যমিক/সমমানের যোগ্যতাসম্পন্ন প্রার্থীরা আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে শিক্ষাজীবনের সব পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ/অথবা সমমানের জিপিএ/সিজিপিএ ২.৫০ হতে হবে।
মাসিক বেতন: ১১,১৩০ থেকে ১৩,০৩৮ টাকা।
পদের নাম: ঋণ কর্মকর্তা, প্রগতি
পদসংখ্যা: ৫০০
ঋণ কর্মকর্তারা সর্বপ্রথম মাঠপর্যায়ে জরিপের মাধ্যমে ঋণগ্রহীতাকে নির্বাচন করবেন। জরিপটি হতে হবে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা জরিপ। এই জরিপের ভিত্তিতে ঋণগ্রহীতাদের ঋণ প্রদান এবং নির্ধারিত সময়ের মধ্যে ঋণের কিস্তি ও সঞ্চয় আদায় করতে হবে।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তর পাস এবং শিক্ষাজীবনের সব পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ/অথবা সমমানের জিপিএ/সিজিপিএ ২.৫০ হতে হবে।
মাসিক বেতন: ১৭,৩২৬ টাকা।
আবেদন করবার জন্য যা যা দরকার: মোবাইল নম্বর উল্লেখপূর্বক পূর্ণ জীবনবৃত্তান্ত, প্রাতিষ্ঠানিক সব সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের এক কপি ফটোকপি এবং সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন ছবি।
যেভাবে আবেদন করতে পারবেন: আগ্রহী প্রার্থীদের ১ জুলাই ২০১৬ তারিখের মধ্যে ব্র্যাক মানবসম্পদ বিভাগ, ব্র্যাক সেন্টার (৫ম তলা), ৭৫ মহাখালী, ঢাকা-১২১২; এই ঠিকানায় আবেদন করতে হবে। আবেদনপত্র ও খামের ওপর আবেদনকৃত পদের নাম এবং AD # ০৭/১৬ উল্লেখ করতে হবে। আগ্রহী প্রার্থী শুধু একটি নির্দিষ্ট পদের জন্যই আবেদন করতে পারবেন।
উল্লেখ্য, চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীকে জামানত হিসেবে পাঁচ হাজার টাকা জমা দিতে হবে। (যোগদানের ছয় মাস পর ফেরতযোগ্য)।
সব পদের জন্য প্রযোজ্য
বয়স: সর্বোচ্চ ৩৫ বছর
কর্মস্থল ব্র্যাক মাঠ কার্যালয়
সুবিধাসমূহ: আবেদনকৃত পদগুলোয় যেসব সুবিধা থাকছে—কর্মী নিরাপত্তা সুবিধা, উৎসব ভাতা, আনুতোষিক, প্রদায়ক ভবিষ্যনিধি, স্বাস্থ্যবিমা। মাইক্রোফিন্যান্স ভাতা এবং অন্যান্য।