১০ আদিবাসী পরিবারের মধ্যে গরু বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সমন্বিত পাহাড়ি খামার উন্নয়ন প্রকল্পের আওতায় ১০টি আদিবাসী পরিবারকে গরু বিতরণ করা হয়েছে। ১৯ জুন উপজেলার পোমাংপাড়া সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্পের পাড়াকেন্দ্রে এক অনুষ্ঠানের মাধ্যমে গরুগুলো বিতরণ করা হয়। সমন্বিত পাহাড়ি খামার উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক মঞ্জুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত গরু বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান এ ডি এম আবদুল বাসেত। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের খাগড়াছড়ির নির্বাহী প্রকৌশলী প্রকৃতি রঞ্জন চাকমা, সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্পের প্রকল্প সমন্বয়ক মতিউর রহমান, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রমুখ।