প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের ১০ আলেমকে হত্যার পরিকল্পনার প্রতিবাদ এবং দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টিকারী জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে ১০ মার্চ মহেশখালী উপজেলা পরিষদের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। আহলে সুন্নাত ওয়াল জামায়াত ও গাউসিয়া কমিটি এ কর্মসূচির আয়োজন করে। এর আগে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল। মানববন্ধন শেষে গাউসিয়া কমিটি মহেশখালী উপজেলা শখার সভাপতি শামসুল আলমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন তৈয়বিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার তত্ত্বাবধায়ক (সুপার) মাওলানা ছিদ্দিক আজাদ, গাউসিয়া কমিটির সাধারণ সম্পাদক শফিউল আলম খান, ধলঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসান উল্লাহ প্রমুখ।