১০ গুণ শক্তিশালী মাইক্রোব্যাটারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাধারণ ব্যাটারির চেয়ে আকারে অনেক ছোট, কিন্তু বিদ্যুৎ ধারণে ১০ গুণ শক্তিশালী। নতুন প্রযুক্তির এই ‘মাইক্রোব্যাটারি’ বিভিন্ন যন্ত্রপাতি ও যানবাহনে বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসবে। মার্কিন গবেষকেরা এমনটাই দাবি করছেন। যুক্তরাষ্ট্রের ইলিনয় বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক জানান, থ্রিডি-ইলেকট্রোড ব্যবহারের মাধ্যমে অনেক মাইক্রোব্যাটারি তৈরি করে নতুন ব্যাটারিটিতে সংযুক্ত করা হয়েছে। আকারে অনেক ছোট হলেও এগুলোর শক্তি অনেক বেশি। নতুন এই ব্যাটারি অবশ্যই নিরাপদ এবং এটি রিচার্জ করা যাবে সাধারণ ব্যাটারির চেয়ে ১০০ গুণ দ্রুতগতিতে। স্মার্টফোন ও অন্যান্য যন্ত্র ক্ষুদ্র ক্ষুদ্র বৈদ্যুতিক যন্ত্রাংশ ব্যবহারের মাধ্যমে অনেক দূর এগিয়ে গেছে। সেই তুলনায় ব্যাটারির প্রযুক্তি অনেকটাই পিছিয়ে বলে গবেষকেরা মনে করেন। বিবিসি।