১০ জুলাই হেমন্ত মুখোপাধ্যায় স্মরণানুষ্ঠান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হেমন্ত মুখোপাধ্যায়ের ৯৩তম জন্মদিন উপলক্ষে চিটাগাং কালচারাল একাডেমি ১০ জুলাই সন্ধ্যা সাতটায় থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে হেমন্ত মুখোপাধ্যায়ের গান, কথা ও সুর নিয়ে ‘পৃথিবীর গান আকাশ কী মনে রাখে’ শিরোনামে অনুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠানে হেমন্ত মুখোপাধ্যায়ের গীত ও সুরারোপিত গান পরিবেশন করবেন শিল্পী শাহরিয়ার খালেদ। অনুষ্ঠান উদ্বোধন করবেন চট্টগ্রাম অব কমার্সের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মাহবুবুল আলম তালুকদার। বিজ্ঞপ্তি।