১০ ডিসেম্বর থেকে ডিসি হিলে বইমেলা
সামাজিক সংগঠন আমরা করবো জয়-এর উদ্যোগে ১০ ডিসেম্বর ডিসি হিলে ‘স্মৃতি ৭১’ শীর্ষক মুক্তিযুদ্ধের বইমেলার আয়োজন করা হয়েছে। এতে মুক্তিযোদ্ধা গুণীজনদের সম্মাননা স্মারক প্রদান করা হবে। যাঁদের সম্মাননা দেওয়া হবে তাঁরা হলেন (মরণোত্তর) স্বাধীনতা ঘোষণার অন্যতম পাঠক এম এ হান্নান, প্রখ্যাত শ্রমিক নেতা এস এম জামাল উদ্দিন, সাবেক সংসদ সদস্য এম এ ওহাব, মুক্তিযুদ্ধের সংগঠক আতাউর রহমান খান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাহাবুব হাসান, মুক্তিযোদ্ধা ও রাজনীতিক মরহুম নূরুদ্দিন জাহেদ, শহীদ নূতন চন্দ্র সিংহ এবং শহীদ সাইফুদ্দিন খালেদ চৌধুরী এবং জীবিতদের মধ্যে মুক্তিযুদ্ধের সংগঠক এবং সাবেক গণপরিষদ সদস্য ইসহাক মিয়া, কফিল উদ্দিন চৌধুরী, আবু সালেহ, মুক্তিযুদ্ধের সংগঠক ও আওয়ামী লীগ নেতা মিয়া আবু মোহাম্মদ ফারুকী, মুক্তিযোদ্ধা মাজেদা শওকত আলী, মুক্তিযোদ্ধা কাজী রোকেয়া সুলতানা, স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের প্রথম নারী শিল্পী নমিতা ঘোষ, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট প্রফেসর মমতাজ বেগম। ১৭ ডিসেম্বর পর্যন্ত এ মেলা চলবে।