১০ নভেম্বর ২০১৬ থেকে ইউআইইউতে ২য় আন্তর্জাতিক ক্যারিয়ার সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক ক্যারিয়ার সম্মেলনের নানা দিক তুল ধরা হয়
সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক ক্যারিয়ার সম্মেলনের নানা দিক তুল ধরা হয়

অনলাইন ক্যারিয়ার পোর্টাল চাকরি ডটকমের ক্যারিয়ার পার্টনারশিপে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং ওয়ার্ক প্লেস স্কিল ডেভেলপমেন্ট একাডেমি, নিউজিল্যান্ডের দ্বিতীয় আন্তর্জাতিক ক্যারিয়ার সম্মেলন ২০১৬ আয়োজন উপলক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠান গত বুধবার ইউআইইউ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন ইউআইইউর ভাইস প্রেসিডেন্ট ও ডিন আহমেদ বারী, ইউআইইউ ক্যারিয়ার কাউন্সেলিং সেন্টারের পরিচালক মঞ্জুরুল হক খান, ওয়ার্ক প্লেস স্কিল ডেভেলপমেন্ট একাডেমির বিজনেস কোচ এবং ট্রেইনার গ্যাইলিন হিউজ এবং লিসেনার ও স্পিকারস ফোরামের প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী এইচ এম মাইনুদ্দিন আহমেদ, এফসিএমএ। উক্ত সম্মেলন ১০ নভেম্বর ২০১৬ থেকে শুরু হয়ে ১২ নভেম্বর ২০১৬ পর্যন্ত চলবে। সম্মেলনে নিউজিল্যান্ড, ভারত, নেপাল, শ্রীলঙ্কা, সোমালিয়া, কেনিয়া এবং বাংলাদেশ থেকে প্রায় শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করবেন।