১০ বছরের মধ্যে ষাটোর্ধ্ব মানুষ হবে ১০০ কোটি
আগামী ১০ বছরের মধ্যে বিশ্বে ৬০ বছরের বেশি বয়স্ক মানুষের সংখ্যা ১০০ কোটি ছাড়িয়ে যাবে। দ্রুত বর্ধনশীল বয়স্ক জনসংখ্যা বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোকে এ ব্যাপারে সতর্ক করা হয়েছে। এ জন্য বয়স্কদের প্রতি প্রবঞ্চনা, অবজ্ঞা এবং সহিংসতার মতো ঘটনা যাতে না ঘটে, সে জন্য বিশেষ পদক্ষেপ নিতে পরামর্শ দেওয়া হয়েছে।জাতিসংঘ জনসংখ্যা তহবিলের তথ্যমতে, মোট জনসংখ্যায় এই পরিবর্তন দেশের কল্যাণ, অবসর ভাতা এবং স্বাস্থসেবা-ব্যবস্থাকে হুমকির মুখে ফেলবে। পুষ্টিমানের উন্নতি, পয়ঃনিষ্কাশন, স্বাস্থ্যসেবা, শিক্ষা, অর্থনৈতিক সচ্ছলতার কারণে বয়স্ক জনসংখ্যা বাড়ছে বলে জাতিসংঘ জনসংখ্যা তহবিলের প্রতিবেদনে উল্লেখ করা হয়।বর্তমানে পৃথিবীতে প্রতি নয়জনের মধ্যে একজনের বয়স ষাটোর্ধ্ব। বয়স্ক জনসংখ্যা বৃদ্ধি পেয়ে ২০৫০ সালে এই জনসংখ্যা হবে ২০০ কোটি। বিবিসি।