ছুটির দিনের ৬২৫ সংখ্যার মূল রচনা ‘১০ শিকড়সন্ধানী’ অসম্ভব ভালো লেগেছে। বিদেশি সংস্কৃতির আগ্রাসী তাণ্ডবে আমরা যখন আমাদের শিকড়কেই হারাতে বসেছি, ঠিক তখনই সুনিবিড় ছায়াঘেরা গ্রামে পাখপাখালির গান আর দেশীয় পিঠার মজার স্বাদ গ্রহণে ১০ শিকড়সন্ধানীর হূদ্যতাপূর্ণ স্বদেশ প্রত্যাবর্তন। যুক্তরাজ্য-প্রবাসী পিলার প্রডাকশনের চেয়ারম্যান দিলারা খান এবং ডেল্টা বে-এর ব্যবস্থাপনা পরিচালক মঈনুল হোসেন মুকুলের উদ্যোগ এটিএন বাংলায় প্রচারিতব্য রিয়েলিটি শো ফরগোটেন রুটস, প্রবাসী বাংলাদেশিদের হূদয়ে দেশপ্রেম জাগ্রত করার এক নান্দনিক প্রয়াস। ১৬ দিনের শুটিং, ২১টি চ্যালেঞ্জ, ২৬ পর্বের রিয়েলিটি শোতে মোট ১৯৭১ পয়েন্ট! সংখ্যা দিয়ে নিজেদের গৌরবময় ইতিহাস, ঐতিহ্য আর সংস্কৃতি তথা শিকড়কে স্মরণ করিয়ে দেওয়ার এমন দারুণ প্রচেষ্টা আর কী হতে পারে! যুক্তরাজ্যের অভিবাসী মিষ্টি তাবাসসুমের প্রতিক্রিয়া সবাইকে অনুপ্রাণিত করবে অনেক দিন। ইউরোপ-আমেরিকার প্রবাসী ১০ শিকড়সন্ধানী তরুণ নাড়ির টানে এ দেশের কল্যাণে কাজ করে দৃষ্টান্ত স্থাপন করবেন—আমরা দেশবাসী সেটাই প্রত্যাশা করছি।তৌহিদুল ইসলাম[email protected]