১০ হাজার মেট্রিক টন চাল উর‌্যাপাদন বাড়বে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লোহাগাড়া উপজেলার টংকাবতী খালের রাবার ড্যাম এ অঞ্চলে কৃষিসহ আর্থসামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছে। পাশাপাশি পদুয়ার হাঙ্গর খাল এবং চুনতির চাম্বি খালে পৃথক দুটি রাবার ড্যাম স্থাপিত হলে এলাকায় বোরো ও আমন মৌসুমে অন্তত তিন হাজার হেক্টর জমিতে চাষাবাদ বাড়বে। ফলে প্রায় ১০ হাজার মেট্রিক টন চাল উর‌্যাপাদন বেশি হবে। এতে এলাকায় খাদ্য নিরাপত্তাও বাড়বে বলে আশা করা হচ্ছে।উপজেলা এলজিইডির (স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর) প্রকৌশলী তসলিমা জাহান জানান, এ অধিদপ্তরের আওতাধীন ক্ষুদ্র ও মাঝারি নদীতে রাবার ড্যাম নির্মাণ বিভাগের তর‌্যাকালীন প্রকল্প পরিচালক সম্ভাব্য দুটি স্থান পরিদর্শন করেন। ড্যাম দুটি নির্মিত হলে এলাকার কৃষি উর‌্যাপাদন বাড়বে বলে মত দেন তিনি। উপজেলা এলজিইডির কার্যালয় থেকে রাবার ড্যাম স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ের প্রতিবেদন ইতিমধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে তিনি জানান। স্থানীয় কৃষক ও কৃষি কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ইতিপূর্বে চরম্বা ইউনিয়নের টংকাবতী খালে রাবার ড্যাম স্থাপনের পর এলাকায় সেচ-সুবিধা ব্যাপকভাবে বেড়েছে। এতে বোরো ও রবিশস্যসহ চাষাবাদ বেড়েছে প্রায় তিন গুণ জমিতে। পাশাপাশি কমেছে একরপ্রতি সেচ খরচ।চরম্বা এলাকার কৃষক মো. নূরুল আলম জানান, আগে নদীর তলদেশ হতে এলএলপির (লো-লিফট পাম্প) সাহায্যে পানি তুলতে একরপ্রতি সেচ খরচ পড়ত পাঁচ হাজার টাকা। রাবার ড্যাম চালুর পর তা নেমে এসেছে একরপ্রতি দুই হাজার টাকা। ফলে চরম্বায় চাষযোগ্য জমির পরিমাণ ৩৯২ হেক্টর থেকে বেড়ে দাঁড়িয়েছে এক হাজার হেক্টরে। টংকাবতীর এ সাফল্য দেখে পদুয়া ও চুনতি এলাকার কৃষকেরা মনে করছেন, তাঁদের এলাকায়ও রাবার ড্যাম স্থাপিত হলে এলাকায় খাদ্য উর‌্যাপাদন অনেক বেড়ে যাবে।চরম্বা রাবার ড্যাম প্রকল্প সমবায় সমিতির সভাপতি নুরুল ইসলাম বলেন, ‘এখানে রাবার ড্যাম স্থাপনের আগে এলাকার মানুষ খেয়ে না খেয়ে কষ্টে দিনাতিপাত করত। রাবার ড্যামের সুফল হিসেবে সেচ-সুবিধা বেড়ে যাওয়ায় এলাকার মানুষ সারা বছর চাষাবাদ নিয়ে ব্যস্ত থাকে।’ প্রকল্প এলাকায় সংরক্ষিত পানিতে মাছ চাষ করেও চাষিরা লাভবান হতে পারবেন বলে মনে করেন তিনি। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আহসানুল হক চৌধুরী জানান, লোহাগাড়ায় বছরে ৫০ হাজার মেট্রিক টন চালের চাহিদা রয়েছে। কিন্তু উর‌্যাপাদিত হয় ৪০ হাজার মেট্রিক টন। আরও দুটি রাবার ড্যাম স্থাপিত হলে এলাকার চাহিদা মিটিয়ে অন্য এলাকায়ও চাল সরবরাহ করা যাবে। এ ছাড়া আউশ মৌসুমে বাড়বে দুই হাজার হেক্টর জমির চাষাবাদ।লোহাগাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বলেন, ‘আমাদের এলাকায় বোরো মৌসুমে পানিস্বল্পতার কারণে চাষ কম হয়। প্রস্তাবিত রাবার ড্যামগুলো স্থাপিত হলে খাদ্যের ঘাটতি কমবে। এতে আর্থসামাজিক অবস্থারও ব্যাপক পরিবর্তন আসবে।’লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারা দিবা বলেন, ‘লোহাগাড়ায় আরও দুটি রাবার ড্যাম স্থাপিত হলে খাদ্যঘাটতি অনেক কমবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের চেষ্টা চলছে।’