১০০ দুস্থ পরিবারের মধ্যে চাল ও আলু বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে চাল ও আলু বিতরণ করেন ইয়ুথ ভয়েস অব বাংলাদেশের সদস্যরা
সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে চাল ও আলু বিতরণ করেন ইয়ুথ ভয়েস অব বাংলাদেশের সদস্যরা

সমাজের সুবিধাবঞ্চিত মানুষজনের মধ্যে ‘ফুড বাকেট চ্যালেঞ্জ’ কর্মসূচির আওতায় চাল ও আলু বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ ভয়েস অব বাংলাদেশ। নগরের বাকলিয়ায় ১১ অক্টোবর ৩০০ কেজি চাল ও ৩০০ কেজি আলু মিলিয়ে ৬০০ কেজি খাদ্য ১০০ টি দুস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ইয়ুথ ভয়েসের চেয়ারম্যান তারেক আকবর খোন্দকার। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি চৌধুরী কে এন এম রিয়াদ, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মোহাম্মদ রেজাউল করিম, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক হামদান আব্দুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আসিফুল ইসলাম, অর্থ সম্পাদক আশিকুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি।