১০০ পেরিয়ে টিটি কলেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইতিউতি তাকিয়ে খুঁজছেন একে অপরকে—ভাগ্যবানেরা মুহূর্তেই পেয়ে যাচ্ছেন। ছুটে গিয়ে আলিঙ্গন, শুভেচ্ছা বিনিময় অথবা সালাম দিচ্ছেন। বাকিরা অপেক্ষারত। ঘুরে ঘুরে দেখছেন একসময় ছাত্রাবস্থায় থাকা প্রতিষ্ঠানটি। টিচার্স ট্রেনিং কলেজের শতবর্ষ পূরণ অনুষ্ঠানের উৎসবটি সবার মধ্যে এভাবেই প্রাণবন্ত হয়ে উঠেছিল। এ উপলক্ষে কলেজ প্রাঙ্গণে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয় ২২ ও ২৩ ফেব্রুয়ারি।সবার মধ্যে তাঁরা দাঁড়িয়ে আছেন একজোট হয়ে। একই শাড়ি পরে আছেন ১৩ জন। কৌতূহলটা এ কারণেই বেশি। ‘বিভিন্ন ব্যাচ থেকে পাস করে বেরিয়ে সবাই চাকরি পেয়েছি একই স্কুলে। নানা অনুষ্ঠানে আমাদের একই রকম শাড়ি দেওয়া হয়। সেসব সম্ভার থেকেই এ শাড়ি পরেছি আমরা’—বলে জানালেন রওশন আরা।অনুভূতি জানাতে গিয়ে বলেন, ‘ভালো লাগছে, এ প্রতিষ্ঠান থেকেই তো পাস করেছি, শুধু তরুণেরা নয়, বয়স্ক শিক্ষক ও জ্যেষ্ঠরাও এসেছেন।’বাংলাদেশে বর্তমানে ১৪টি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ আছে। এর মধ্যে ঢাকারটি সবচেয়ে প্রাচীন—১৯০৯ সালে এটি স্থাপিত হয়।শিক্ষক প্রশিক্ষণের পথিকৃত্ এ শিক্ষাপ্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম আবু সাঈদ বলেন, ‘শিক্ষার গুণগত মানোন্নয়ন ও ডিজিটাল বাংলাদেশ গঠনে শিক্ষক প্রশিক্ষণ দেওয়ার উদ্দেশ্যকেই সামনে রাখা হচ্ছে।’কম্পিউটার ল্যাব, অত্যাধুনিক অডিটোরিয়াম, ছাত্র ও ছাত্রী নিবাস, মাল্টিপারপাস, রিসোর্স সেন্টার, বিজ্ঞান উন্নয়নকেন্দ্র, বিশাল খেলার মাঠ, একটি জামে মসজিদ এবং নতুন ১০তলা একটি একাডেমিক ভবনও তৈরি হচ্ছে।তবে আবু সাঈদ বলেন, শিক্ষক নিয়োগের জন্য আরও পদ সৃষ্টি করা দরকার।দুই দিনব্যাপী এ অনুষ্ঠানে বিশেষ অতিথিদের বক্তব্য ছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।