১০০ শাখা ব্যবস্থাপক নেবে দিশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পদটিতে আবেদন করা যাবে ৩০ নভেম্বর পর্যন্ত। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে ৯ নভেম্বর প্রথম আলোর ৪ পৃষ্ঠায়। l ছবি: সংগৃহীত
পদটিতে আবেদন করা যাবে ৩০ নভেম্বর পর্যন্ত। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে ৯ নভেম্বর প্রথম আলোর ৪ পৃষ্ঠায়। l ছবি: সংগৃহীত

ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্টে (দিশা) প্রশিক্ষণার্থী শাখা ব্যবস্থাপক (টিবিএম) পদে ১০০ জনকে নিয়োগ করা হবে। প্রতিষ্ঠানটি দেশের ১৬টি জেলায় দরিদ্র জনসাধারণের জীবনমান উন্নয়নের লক্ষ্যে ক্ষুদ্রঋণের পাশাপাশি আলোঘর কার্যক্রম, ডেইরি অ্যান্ড লাইভ স্টক ডেভেলপমেন্ট কার্যক্রম, টেকনিক্যাল ট্রেনিং, স্বাস্থ্য ও শিক্ষা ইত্যাদি কার্যক্রম বাস্তবায়ন করছে। বর্তমানে পিকেএসএফ, স্ট্রমি ফাউন্ডেশন ও বিভিন্ন ব্যাংকের আর্থিক সহায়তায় পরিচালিত ক্ষুদ্রঋণ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে গ্রামাঞ্চলে কাজ করতে আগ্রহী প্রার্থীদের এ পদে নিয়োগ করা হবে। পদটিতে আবেদন করা যাবে ৩০ নভেম্বর পর্যন্ত। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে ৯ নভেম্বর প্রথম আলোর ৪ পৃষ্ঠায়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, এ পদে আবেদন করতে হলে প্রার্থীকে যেকোনো বিষয়ে সদ্য মাস্টার্স পাস হতে হবে। তবে সব পরীক্ষায় কমপক্ষে জিপিএ ২.৫ অথবা দ্বিতীয় শ্রেণি থাকতে হবে। কোনো অভিজ্ঞতা ছাড়াই এ পদে আবেদন করা যাবে। বয়স হতে হবে সর্বোচ্চ ৩২ বছর।

এ পদে আবেদনের জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্র ও জন্মসনদের কপি এবং সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজ ছবিযুক্ত (মোবাইল নম্বরসহ) নিজের হাতে লেখা দরখাস্ত পরিচালক (মানবসম্পদ ও প্রশাসন বিভাগ), দিশা, ই/১০ বর্ধিত পল্লবী, মিরপুর সাড়ে এগারো, ঢাকা-১২১৬ ঠিকানায় ডাকযোগে বা [email protected] পাঠাতে হবে।

লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চূড়ান্তভাবে নির্বাচিত একজন প্রশিক্ষণার্থী শাখা ব্যবস্থাপক প্রথম ছয় মাস প্রশিক্ষণ ও শিক্ষানবিশকালে দুপুরের খাবার জন্য ভাতা ও মোটরসাইকেল মেরামত খরচসহ মাসিক নির্ধারিত বেতন ১৫ হাজার টাকা পাবেন। ছয় মাস প্রশিক্ষণ শেষে মূল্যায়ন পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষা ও প্রশিক্ষণ মূল্যায়ন উত্তীর্ণদের শাখা ব্যবস্থাপক হিসেবে (পিও-৩) স্থায়ীকরণ করা হবে। সে ক্ষেত্রে উচ্চতর বেতন ও সংস্থায় প্রচলিত অন্যান্য সুবিধাদি যেমন পিএফ, গ্র্যাচুইটি, অর্জিত ছুটি, বিমা, দায়িত্ব ভাতা, মোবাইল বিল, স্বল্পমূল্যে বাসস্থান, চিকিৎসা সহায়তা ও অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন। বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রার্থীদের চূড়ান্তভাবে নির্বাচিত হয়ে চাকরিতে যোগদানের সময় ১০ হাজার টাকা ফেরতযোগ্য জামানত দিতে হবে।