১০০৫ জন নিয়োগ করবে টিএমএসএস

টিএমএসএস জাতীয় পর্যায়ের একটি শীর্ষস্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা। প্রতিষ্ঠানটিতে ১২টি পদে মোট ১ হাজার ৫ জনকে নিয়োগ করা হবে বলে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তিটি ১ জুন প্রথম আলোর ১৪ পৃষ্ঠায় ছাপা হয়েছে। প্রতিষ্ঠানটিতে জোনাল ম্যানেজার (হিসাব) পদে ১০ জন, আঞ্চলিক ব্যবস্থাপক (হিসাব) পদে ১০ জন, আইটি অফিসার পদে ৮ জন, আঞ্চলিক ব্যবস্থাপক (এমএফ) পদে ৬০ জন, হিসাবরক্ষণ কর্মকর্তা পদে ১০ জন, শাখা ব্যবস্থাপক (এমএফ) পদে ১৫০ জন, শাখা হিসাবরক্ষক কাম কম্পিউটার অপারেটর পদে ১৫০ জন, ফিল্ড সুপারভাইজার (এমএফ) পদে ৬০০ জন, সহকারী শিক্ষক (কৃষি শিক্ষা) পদে ২ জন, বিএসসি ইঞ্জিনিয়ার (সিভিল) পদে ২ জন, বিএসসি ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল) পদে ১ জন এবং অটোমোবাইল মেকার (চুক্তিভিত্তিক) পদে ২ জনকে নিয়োগ করা হবে। এসব পদে আবেদন করতে হলে প্রার্থীকে অবশ্যই ২০ জুনের মধ্যে আবেদন করতে হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, এসব পদে আবেদন করতে হলে প্রার্থীকে পদভেদে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক/ স্নাতকোত্তর/ এমবিএ/ বিবিএ বিএসসি ইঞ্জিনিয়ারিং পাস হতে হবে। পদভেদে প্রার্থীদের বয়স সর্বোচ্চ ৩৫ থেকে ৪০ বছরের মধ্যে থাকতে হবে এবং সংশ্লিষ্ট পদে কয়েক বছরের কাজ করার অভিজ্ঞতাও থাকতে হবে।
আগ্রহী প্রার্থীদের পরিচালক (এইচআরএম অ্যান্ড অ্যাডমিন), টিএমএসএস বরাবর আবেদনপত্র, পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (মোবাইল নম্বরসহ) সব শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার সনদ ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি এবং সদ্য তোলা পাসপোর্ট সাইজের ৩ কপি রঙিন ছবিসহ নির্ধারিত তারিখের মধ্যে শুধু ফিল্ড সুপারভাইজার (এমএফ) ব্যতীত সব পদের প্রার্থীদের আবেদন টিএমএসএস, ফাউন্ডেশন অফিস, ঠেঙ্গামারা, রংপুর রোড, বগুড়া ৫৮০০ অথবা টিএমএসএস প্রধান কার্যালয় ৬৩১/৫, পশ্চিম কাজীপাড়া, মিরপুর ১০, ঢাকা ১২১৬—এই ঠিকানায় পৌঁছাতে হবে। আর ফিল্ড সুপারভাইজার (এমএফ) পদের প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় পাঠাতে হবে। ইতিপূর্বে যাঁরা টিএমএসএসের চাকরি থেকে অব্যাহতি নিয়েছেন, আবেদন করার ক্ষেত্রে তাঁদের টিএমএসএসের কর্ম অভিজ্ঞতা অবশ্যই উল্লেখ করতে হবে। তবে টিএমএসএসে কর্মরত এবং টিএমএসএস কর্তৃক চাকরিচ্যুত কর্মীরা আবেদন করতে পারবেন না।
বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্বাচনী পরীক্ষার খরচ বাবদ জোনাল ম্যানেজার (হিসাব), আঞ্চলিক ব্যবস্থাপক (হিসাব), আইটি অফিসার, আঞ্চলিক ব্যবস্থাপক (এমএফ), হিসাবরক্ষণ কর্মকর্তা, শাখা ব্যবস্থাপক (এমএফ), শাখা হিসাবরক্ষক কাম কম্পিউটার অপারেটর পদের প্রার্থীদের ৩০০ টাকা, ফিল্ড সুপারভাইজার (এমএফ) ও অটোমোবাইল মেকার (চুক্তিভিত্তিক) পদের প্রার্থীদের ২০০ টাকা এবং সহকারী শিক্ষক (কৃষি শিক্ষা), বিএসসি ইঞ্জিনিয়ার (সিভিল) ও বিএসসি ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল) পদের প্রার্থীদের ৫০০ টাকার ব্যাংক ড্রাফট (অফেরতযোগ্য) টিএমএসএস শিরোনামে রূপালী ব্যাংক, টিএমএসএস শাখা, নওদাপাড়া, বগুড়া অনুকূলে অথবা সংস্থার যেকোনো শাখা, অঞ্চল, জোন, ফাউন্ডেশন অফিস ও হেড অফিস থেকে গ্রহণকৃত মানি রসিদ (১০ টাকা সার্ভিস চার্জসহ) আবেদনের সঙ্গে সংযুক্ত করতে হবে। টিএমএসএসের পরিচালক (এইচআরএম অ্যান্ড অ্যাডমিন) শাহ্জাদী বেগম জানান, প্রার্থীদের আবেদনপত্র যাচাই-বাছাই করে পদভেদে লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে। সব পদের নির্বাচনী পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরে এসএমএস বা ইন্টারভিউ কার্ড ইস্যুর মাধ্যমে জানানো হবে। এ নিয়োগের বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে http://goo.gl/8JvjCV এই লিংকে।