১১ জনে একজন চিকুনগুনিয়ায় আক্রান্ত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর প্রায় প্রতিটি ঘরের কোনো না কোনো সদস্য চিকুনগুনিয়া জ্বরে আক্রান্ত হয়েছেন। সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) ফোনকল সার্ভেইল্যান্সের সর্বশেষ তথ্য অনুসারে, চার হাজার মানুষের মধ্যে ৩৫৭ জন চিকুনগুনিয়ায় আক্রান্ত। আনুপাতিক হারে এই সংখ্যা ১১ জনে একজন।

রীতিমতো মহামারির রূপ নিয়েছে এই জ্বর!