১১ ডিসেম্বর পটিয়ায় বিনা মূল্যে হৃদরোগ ক্যাম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ১১ ডিসেম্বর পটিয়ায় বিনা মূল্যে হৃদরোগ ক্যাম্প অনুষ্ঠিত হবে। পটিয়া আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে এই ক্যাম্প পরিচালনা করবেন হৃদরোগ বিশেষজ্ঞ কাইসার নসরুল্লাহ খান ও জহির উদ্দিন মাহমুদ ইলিয়াছ। তাঁদের সঙ্গে থাকবেন একদল বিশেষজ্ঞ চিকিৎসক দল। ক্যাম্পের পর বিকেলে হৃদরোগের কারণ ও প্রতিকারবিষয়ক বৈজ্ঞানিক সেমিনারও অনুষ্ঠিত হবে।
হৃদরোগ ক্যাম্প উপলক্ষে ১৫ নভেম্বর পৌরসভা মিলনায়তনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন হৃদরোগ বিশেষজ্ঞ এ কে এম নাসির উদ্দিন। সভায় সিদ্ধান্ত হয়, বিনা মূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করতে ইচ্ছুক হৃদরোগীদের ৫ ডিসেম্বরের মধ্যে পটিয়া ডাকবাংলো এলাকায় অবস্থিত চিকিৎসক এ কে এম নাসির উদ্দিনের চেম্বারে এসে নাম নিবন্ধন করতে হবে। নিবন্ধনের সময় রোগীদের সম্প্রতি করা ইসিজি, বুকের এক্স-রেসহ পরীক্ষা-নিরীক্ষার কাগজপত্র ও ব্যবস্থাপত্র সঙ্গে আনতে হবে।