১১ বছরের আল আমীন এক মাস ধরে নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আল আমীন নামের ১১ বছরের এক শিশু প্রায় এক মাস ধরে নিখোঁজ রয়েছে। গত ২৬ মে বিকেলে নগরের মাস্টারপোল বউবাজারের বাঁচা কলোনির বাসা থেকে বের হওয়ার পর তার খোঁজ পাওয়া যাচ্ছে না। আল আমীন স্থানীয় একটি বিদ্যালয়ে তৃতীয় শ্রেণির ছাত্র।
ছেলের খোঁজে নগরের বাকলিয়া থানায় সাধারণ ডায়েরি করেছেন আল আমিনের বাবা মানিক মিয়া। তার উচ্চতা চার ফুট। গায়ের রং ফরসা। সে ব্রাহ্মণবাড়িয়ার আঞ্চলিক ভাষায় কথা বলে। কেউ আল আমীনের খোঁজ পেলে জানাতে অনুরোধ করেছেন মানিক মিয়া। তাঁর মুঠোফোন নম্বর: ০১৮৬৭৯২৮১৭৪, ০১৮১২৭৬২৪৬৬। বিজ্ঞপ্তি।