সরকারি-বেসরকারি বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকসহ বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি ও পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপকের স্থায়ী পদে চারজন নিয়োগ দেওয়া হবে।
বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের জন্য আবেদনের শেষ তারিখ ২৪ ডিসেম্বর ২০১৫ এবং পদার্থবিজ্ঞান বিভাগের জন্য আবেদনের শেষ তারিখ ২৮ ডিসেম্বর ২০১৫। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.sust.edu ঠিকানায় গিয়ে আবেদন করার জন্য বিস্তারিত শর্তাবলি পাওয়া যাবে এবং অনলাইনে আবেদনও করা যাবে।
বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি
কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ও আইন বিভাগে প্রফেসর; কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, আইন, ইংরেজি বিভাগে অ্যাসোসিয়েট প্রফেসর; ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং, ফিন্যান্স, মার্কেটিং, ইকোনমিকস, এনভায়রনমেন্টাল সায়েন্স, সোশিওলোজি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার, ফিজিকস, কেমিস্ট্রি, আইন, ইংরেজি, গণিত ও পরিসংখ্যান বিভাগে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর; অ্যাকাউন্টিং, ইকোনমিকস, এনভায়রনমেন্টাল সায়েন্স, সোশিওলোজি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার, আইন, গণিত ও পরিসংখ্যান বিভাগে লেকচারার; এমবিএ প্রোগ্রামের ডিরেক্টর বা কো-অর্ডিনেটর; ক্যারিয়ার ডেভেলপমেন্ট বিভাগের ডেপুটি ডিরেক্টর বা ডিরেক্টর পদে নিয়োগ দিচ্ছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি। আগ্রহীরা www.bubt.ac.bd-ঠিকানা থেকে আবেদনপত্র সংগ্রহ করতে ও চাকরি সম্পর্কে বিস্তারিত তথ্য পাবেন। আবেদনের শেষ তারিখ ২৩ ডিসেম্বর।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
প্রফেসর বা অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা লেকচারার, সহকারী প্রকৌশলী, প্রোগ্রামার, ডাক্তার, ফিজিক্যাল ইন্সট্রাকটর, সেকশন অফিসার বা প্রশাসনিক কর্মকর্তা, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, পিয়ন, ক্লিনার পদে ৪৪ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আগ্রহীরা আগামী ৩০ ডিসেম্বর ২০১৫ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। চাকরি সম্পর্কে বিস্তারিত জানতে প্রবেশ করুন: www.bsmrstu.edu.bd-ওয়েবসাইটে।
গণ বিশ্ববিদ্যালয়
ফার্মেসি, সিএসই, অ্যাপ্লাইড ম্যাথমেটিকস, অ্যাপ্লাইড ফিজিকস, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ইংরেজি, লিগ্যাল স্টাডিজ, মলিকুলার বায়োলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং, পলিটিকস অ্যান্ড গভর্নেন্স, ক্লিনিক্যাল সাইকোলজি, পেডাগোজি বিভাগের জন্য সিনিয়র প্রভাষক, সহকারী অধ্যাপক ও সহযোগী অধ্যাপক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়টি। আগ্রহী প্রার্থীদের দুই কপি সদ্য তোলা ছবি, শিক্ষকতা যোগ্যতা ও অন্যান্য অভিজ্ঞতার সনদপত্রের ফটোকপি এবং সঙ্গে ‘গণ বিশ্ববিদ্যালয়’-এর নামে ৫০০ টাকার ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার দিয়ে আগামী ২৫ ডিসেম্বর ২০১৫-এর মধ্যে রেজিস্ট্রার, গণ বিশ্ববিদ্যালয়, মির্জানগর, ভায়া, সাভার ক্যান্টনমেন্ট, ঢাকা-১৩৪৪ বরাবর পাঠাতে হবে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি
ইংরেজি বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, লেকচারার পদে নিয়োগ দেবে বিশ্ববিদ্যালয়টি। আবেদনপত্র সংগ্রহ করতে ও চাকরি সম্পর্কে বিস্তারিত জানতে যোগাযোগ করুন: www.bsmrmu.edu.bd-ঠিকানায়। আবেদনের শেষ তারিখ ১০/০১/২০১৬।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
লেকচারার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, কম্পিউটার প্রোগ্রামার, সেকশন অফিসার, ফিজিক্যাল ইন্সট্রাকটর, রিসার্চ অফিসার, সহকারী খামার তত্ত্বাবধায়ক, উপসহকারী খামার তত্ত্বাবধায়ক, নার্স, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট, কম্পিউটার অপারেটর, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, অফিস সহকারী, ল্যাবরেটরি টেকনিশিয়ান, ইলেকট্রিশিয়ান, ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট, কুক, এমএলএসএস, গার্ড, কিচেন হেলপার, সুইপার, ক্লিনার পদসহ সর্বসাকল্যে ২২টি পদে ৫৩ জনকে নিয়োগ দেবে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আগ্রহীরা আগামী ২৭ ডিসেম্বর ২০১৫ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদনের জন্য বিস্তারিত তথ্য পাওয়া যাবে www.pstu.ac.bd ঠিকানায়।
স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ
স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ ফার্মেসি ও সাধারণ বিজ্ঞান (গণিত)-এর শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদনপত্র সংগ্রহ ও চাকরি সম্পর্কে বিস্তারিত তথ্য পাবেন www.stamforduniversitu.edu.bd ঠিকানায়।
আবেদনের শেষ তারিখ ৩১ ডিসেম্বর ২০১৫।
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের লেকচারার, আর্কিটেকচার এবং যন্ত্রকৌশল বিভাগ দুটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ভাইস চ্যান্সেলরের দপ্তরে এপিএস টু ভিসি, অফিস অ্যাসিসটেন্স কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের সংশ্লিষ্ট পদের যোগ্যতা ও অভিজ্ঞতা, আবেদনের শর্তাবলি ও জীবনবৃত্তান্তের নির্ধারিত ফরম্যাট ওই বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস অথবা ওয়েবসাইট (www.duet.ac.bd) থেকে সংগ্রহ করা যাবে। আবেদনের শেষ তারিখ ২৭ ডিসেম্বর ২০১৫।
প্রেসিডেন্সি ইউনিভার্সিটি
ফিজিকস বিভাগে লেকচারার, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, লেকচারার এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, লেকচারার পদে নিয়োগ দেবে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি। আবেদনের শেষ তারিখ ৩১ ডিসেম্বর। আগ্রহীরা www.presidency.edu.bd-ঠিকানা থেকে বিস্তারিত তথ্য জানতে পারেন।
ব্রিটানিয়া ইউনিভার্সিটি
ব্রিটানিয়া ইউনিভার্সিটি ইংরেজি বিভাগে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ও অ্যাসোসিয়েট প্রফেসর এবং বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগে লেকচারার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ও অ্যাসোসিয়েট প্রফেসর পদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহীরা আবেদন করতে পারবেন আগামী ২০ ডিসেম্বর ২০১৫ তারিখ পর্যন্ত। আবেদনের জন্য বিস্তারিত তথ্য পাওয়া যাবে www.britannia.ac ঠিকানায়।
নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ
কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের জন্য লেকচারার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। চাকরিস্থল হবে সিলেট। আবেদনের শেষ দিন ২৪ ডিসেম্বর ২০১৫। আগ্রহীরা www.neub.edu.bd-ঠিকানায় চাকরি-সম্পর্কিত বিস্তারিত তথ্য পাবেন।