১১ সাংবাদিককে প্রধানমন্ত্রীর অনুদানের চেক হস্তান্তর
চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) উদ্যোগে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হলো অসুস্থ-অসচ্ছল ও দুস্থ সাংবাদিকদের দেওয়া প্রধানমন্ত্রীর অনুদানের চেক। ৩১ আগস্ট দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই চেক হস্তান্তর করা হয়।
চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি এজাজ ইউসুফীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আলী আব্বাস, সাংবাদিক কো–অপারেটিভ হাউজিং সোসাইটির চেয়ারম্যান মাঈনুদ্দিন কাদেরী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস প্রমুখ।
চট্টগ্রাম থেকে ১১ জন সাংবাদিককে এই সহায়তা তহবিল থেকে ৫০ হাজার টাকা করে প্রদান করা হয়।
অনুদানপ্রাপ্ত সাংবাদিকেরা হচ্ছেন দেব প্রসাদ দাস, জামাল উদ্দিন ইউসুফ, জালাল উদ্দিন আহমদ চৌধুরী, শিশির বড়ুয়া, প্রদীপ নন্দি, মিহির কে চক্রবর্তী, মিহির কান্তি কর, রাখী তালুকদার, মো. ফরিদ উদ্দিন, রাজেশ চক্রবর্তী ও আ জ ম ওমর। বিজ্ঞপ্তি।