১১তম বিডি-রেড আবাসন মেলা আজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১১তম বিডি-রেড আবাসন মেলা আজ বৃহস্পতিবার থেকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শুরু হচ্ছে। ‘এসো সবুজ নগরী গড়ি, প্রাণের শহর প্রাণের মানুষ বাঁচুক বুক ভরা নিশ্বাসে’ স্লোগানে এবারের আবাসন মেলার আয়োজন করতে যাচ্ছে বিডি-রেড কর্তৃপক্ষ। সকাল ১১টায় তিন দিনের এ মেলা উদ্বোধন করবেন সিটি মেয়র মোহাম্মদ মন্জুর আলম। মেলায় ৫০টি স্টল স্থান পাচ্ছে। এর মধ্যে রয়েছে ৩৫ টি আবাসন প্রতিষ্ঠান। মেলা চলবে প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত।
২৮ সেপ্টেম্বর সমাপনী দিনে প্রধান অতিথি থাকবেন আইইবি চট্টগ্রামকেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মানজীর খোরশেদ আলম। এ ছাড়া মেলায় থাকবে র‌্যাফল ড্র। মেলা উপলক্ষে গত সোমবার নগরের একটি হোটেল মিলনায়তনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রাকৃতিক পরিবেশের সঙ্গে সমন্বয় রেখে মানুষের বসবাস উপযোগী বিজ্ঞানসম্মত আবাসন শিল্প গড়ে তোলার আহবান জানানো হয়। বিজ্ঞপ্তি।