১২ কোটি ৫০ লাখ টাকার বাজেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর দাগনভূঞা পৌরসভা ২০১২-১৩ অর্থবছরের জন্য ১২ কোটি ৫০ লাখ ৫৩ হাজার ২০০ টাকার বাজেট ঘোষণা করেছে। ৬ জুলাই দাগনভূঞা আতাতুর্ক আদর্শ মডেল হাইস্কুলের মিজান মিলনায়তনে পৌর মেয়র ওমর ফারুক খান এ বাজেট ঘোষণা করেন। বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান। প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে তিন কোটি ১২ লাখ ৭৭ হাজার টাকা, উন্নয়ন খাতে আয় ধরা হয়েছে আট কোটি ৪৭ লাখ ৪২ হাজার ৭০০ টাকা এবং রাজস্ব ব্যয় ধরা হয়েছে দুই কোটি ৯২ লাখ ৭৪ হাজার ৩০০ টাকা, উন্নয়ন ব্যয় ধরা হয়েছে নয় কোটি ৪৭ লাখ ১০ হাজার টাকা। সমাপনী জের ধরা হয়েছে ছয় লাখ ৩৬ হাজার ৪২২ টাকা।পৌর মেয়র ওমর ফারুক খান তাঁর বাজেট বক্তব্যের এক পর্যায়ে নব গঠিত পৌরসভার নানা সমস্যার কথাও তুলে ধরেন।