১২ সেকেন্ডে ছবি প্রিন্ট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুজিফিল্ম ব্যান্ডের থার্মাল ফটো প্রিন্টার সম্প্রতি বাজারে এসেছে। এটি আলোকচিত্রী ও ফটো স্টুডিওর জন্য বেশ উপযোগী। এ প্রিন্টার থেকে মাত্র ১২ সেকেন্ডে ছবি প্রিন্ট করা যায়। পরিচয়পত্র, পাসপোর্ট ইত্যাদি আকারের ফটো ফ্রেম নির্বাচন করে সেই আঙ্গিকে ছবি প্রিন্ট করার সুবিধা রয়েছে।

এদিকে প্রযুক্তিবাজারে এসেছে আসুসের নতুন নোটবুক পিসি (মডেল এক্স৪৫০সিসি)।

এতে রয়েছে দুই জিবি ভিডিও মেমোরির ডেডিকেটেড গ্রাফিকস। ১৪ ইঞ্চি পর্দার নোটবুকটিতে রয়েছে চার গিগাবাইট (জিবি) র‌্যাম, এক টেরাবাইট হার্ডডিস্ক, ডিভিডি রাইটার, বিল্ট-ইন অডিও, ওয়েবক্যাম, ওয়্যারলেস ল্যান, ব্লুটুথ, এইচডিএমআই পোর্ট, ভিজিএ পোর্ট প্রভৃতি। দুই বছরের আন্তর্জাতিক বিক্রয়োত্তর সেবা থাকছে এতে। এর দাম রাখা হয়েছে ৪৪ হাজার ৭০০ টাকা।

দেশের প্রযুক্তিবাজারে পাওয়া যাচ্ছে এইচপি প্যাভিলিয়ন সিরিজের ১৪ ইঞ্চি পর্দার ল্যাপটপ। তৃতীয় প্রজেন্মর এই ল্যাপটপের রং সাদা। এতে রয়েছে ইন্টেল কোর আই-৫ প্রসেসর।

এ ছাড়া চার গিগাবাইট র‌্যাম ও ৭৫০ গিগাবাইট হার্ডডিস্ক। ল্যাপটপটি শিক্ষার্থী ও চাকরিজীবীদের কাজে লাগবে।

এক বছরের বিক্রয়োত্তর সেবাযুক্ত এই ল্যাপটপের দাম পড়বে ৫৩ হাজার ৫০০ টাকা।

নিজস্ব প্রতিবেদক