১২ হাজার টাকার কমে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুগটাই এখন যেন স্মার্টফোনের। আমাদের আধুনিক জীবনযাত্রার বিশাল অংশ জুড়ে এখন স্মার্টফোনের অবস্থান। হাজারো অ্যাপলিকেশন দিয়ে প্রতিনিয়ত স্মার্টফোনের জগতে আমরা হারিয়ে যাই। ঢাকার বাজারে এখন কিছুটা কম দামের স্মার্টফোন পাওয়া যায়। যেগুলো দিয়ে স্মার্টফোন ব্যবহারের শুরুটা হতে পারে।তরুণদের মধ্যে কম দামের স্মার্টফোনগুলোর আকর্ষণ বেশি। ১২ হাজার টাকার চেয়ে কম দাম এমন কয়েকটি স্মার্টফোনের খোঁজ থাকছেএখানে।সিম্ফোনি ডব্লিউ সিরিজের স্মার্টফোনবাজারে সিম্ফোনি ব্র্যান্ডের একটি স্মার্টফোন হলো সিম্ফোনি ডব্লিউ ৭০। চার ইঞ্চির টাচ পর্দাযুক্ত এই স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ৪ দশমিক শূন্য আইসক্রিম স্যান্ডউইচ অপারেটিং সিস্টেমে চালিত। এক গিগাহার্টজ প্রসেসরের এই ফোনটিতে রয়েছে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা। এই সেটটির দাম নয় হাজার ৮২৫ টাকা। এ ছাড়া বাজারে সিম্ফোনি ডব্লিউ ৩০ স্মার্টফোনে রয়েছে অ্যান্ড্রয়েড ২ দশমিক ৩ জিঞ্জারব্রেড অপারেটিং সিস্টেম, ৩ দশমিক ৫ ইঞ্চির টাচস্ক্রিনসহ ২ মেগাপিক্সেল ক্যামেরা। এই সেটটির দাম ছয় হাজার ২২৫ টাকা।স্যামসাং গ্যালাক্সিস্যামসাং গ্যালাক্সির নাম শুনলে মনে হয় স্মার্টফোনের দাম গিয়ে ঠেকবে আকাশে। তবে বাজারে একটু কম দামের স্যামসাং ব্র্যান্ডের স্মার্টফোন পাওয়া যায়, সেটি হলো ‘স্যামসাং গ্যালাক্সি ইয়ং’। তিন ইঞ্চি পর্দার এই স্মার্টফোনটির দাম নয় হাজার ৯০০ টাকা। অ্যান্ড্রয়েড ২ দশমিক ৩ সংস্করণের সফটওয়্যারে চলা এই স্মার্টফোনটি বর্তমানে তরুণদের কাছে বেশ প্রিয় এর নানা রকম সুবিধার কারণে। বিভিন্ন স্যামসাং স্মার্টফোন ক্যাফেতে গিয়ে দেখা গেছে, এটিই তরুণদের প্রথম দিকের পছন্দের স্মার্টফোনগুলোর একটি। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পলাশ আহমেদ বসুন্ধরা শপিং কমপ্লেক্সে স্যামসাং স্মার্টফোন ক্যাফেতে কিনতে এসেছিলেন একটু দামে সাশ্রয়ী স্মার্টফোন। ক্যাফেতে গিয়েই তাঁর পছন্দ হয়ে যায় স্যামসাং গ্যালাক্সি ইয়াং। কারণ হিসেবে বলেন, ‘এখনো পড়াশোনা করছি। বেশি টাকা জমিয়ে স্মার্টফোন কিনতে পারব না বলেই গ্যালাক্সি ইয়াং কিনতে এসেছি। এটি দামেও বেশ ধরাছোঁয়ার মধ্যে।’নকিয়ার আশা সিরিজবর্তমানে বাংলাদেশের বাজারে নকিয়া ‘আশা’ সিরিজের বেশ কটি স্মার্টফোন পাওয়া যায়। ৩ দশমিক ১৫ মেগাপিক্সেল ক্যামেরাযুক্ত এক গিগাহার্টজ প্রসেসরসহ নকিয়া আশা ৩১১ মডেলের স্মার্টফোনটির দাম ১০ হাজার ৭০০ টাকা। ২ মেগাপিক্সেল ক্যামেরাযুক্ত ডুয়েল সিম ব্যবহারের সুবিধাযুক্ত নকিয়া আশা ৩১০ স্মার্টফোনের দাম আট হাজার ৭০০ টাকা। এ ছাড়া নকিয়া আশা ৩০৯, আশা ৩০৮ স্মার্টফোনের দাম আট হাজার ৫০০ টাকা এবং আট হাজার ৩০০ টাকা। এই সিরিজের আশা ৩০৬-এর দাম সাত হাজার ৫০০ টাকা। আশা সিরিজের সবচেয়ে কম দামের স্মার্টফোনটি হলো আশা ৩০৫, যার দাম ছয় হাজার ৯৯ টাকা। টাচ সুবিধাযুক্ত এই স্মার্টফোনটিতে রয়েছে ডুয়েল সিম ব্যবহারের সুবিধা ও ২ মেগা পিক্সেলের ক্যামেরা।আরও স্মার্টফোনএ ছাড়া বর্তমানে প্রযুক্তির বাজারে আরও বেশ কটি ব্র্যান্ডের কম দামের স্মার্টফোন পাওয়া যাচ্ছে। ৩ দশমিক ১৫ মেগাপিক্সেল ক্যামেরাযুক্ত এইচটিসি এক্সপ্লোরার স্মার্টফোনটির দাম নয় হাজার ৮০০ টাকা। ওয়ালটন প্রিমো স্মার্টফোনটি তরুণদের কাছে বেশ প্রিয়। সাত হাজার ৪৯০ টাকা দামের এই ফোনটি অ্যান্ড্রয়েড ২.৩.৬ জিঞ্জারব্রেড অপারেটিং সিস্টেমে চালিত। একই সিরিজের অ্যান্ড্রয়েড ৪.০.৪ আইসক্রিম স্যান্ডউইচ অপারেটিং সিস্টেমে চালিত প্রিমো এফওয়ান সেটটির দাম নয় হাজার ৯৯০ টাকা।