১২টি পদে মহাজোট প্রার্থীরা জয়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচন গত ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে। এতে সাধারণ সম্পাদকসহ ১২টি পদে জয়লাভ করেছে মহাজোট সমর্থিতরা। সভাপতিসহ পাঁচটি পদ লাভ করে বিএনপি-জামায়াত সমর্থিতরা। সমিতির ৪৫৫ ভোটারের মধ্যে ভোট দেন ৪৩১ আইনজীবী। এতে ১৭ পদের জন্য দুটি প্যানেল থেকে প্রার্থী হন ৩৪ জন। মহাজোট সমর্থিত আমজাদ-আয়াছ প্যানেল থেকে সহসভাপতি পদে নির্বাচিত হন নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আয়াছুর রহমান, সহ-সাধারণ সম্পাদক (সাধারণ) মোহাম্মদ তারেক, সহ-সাধারণ সম্পাদক (হিসাব) মো. রফিক উদ্দিন, বার্ষিকী ও পাঠাগার সম্পাদক আবদুর রহিম, সদস্য দিলীপ কুমার আচার্য, মোহাম্মদ ইসহাক, জাফর আলম, বদিউল আলম সিকদার, রাশেদা বেগম, মঈনুল হোসেন চৌধুরী ও রেজাউর রহমান। বিএনপি-জামায়াত সমর্থিত প্যানেলে সভাপতি আবুল কালাম সিদ্দিকী, সহসভাপতি ফরিদ উদ্দিন ফারুকী, আপ্যায়ন ও সাংস্কৃতিক সম্পাদক তাওহিদুল আনোয়ার, সদস্য পদে সাব্বির আহমদ ও হোসেন জুলফিকার আলী নির্বাচিত হন।