১২০ জন কর্মী নেবে ফাইবার এ্যাট হোম
বাংলাদেশে টেলিযোগাযোগ সেবাদাতা বেসরকারি প্রতিষ্ঠান ফাইবার এ্যাট হোম। প্রতিষ্ঠানটি ১০টি পদে শতাধিক কর্মী নেবে। প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি অনলাইন ক্যারিয়ার পোর্টাল চাকরি ডটকমে (http://www.chakri.com) স্পটলাইট বিভাগে প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিসংক্রান্ত সব তথ্য চাকরি ডটকমে ৫ আগস্ট ২০১৭ তারিখ পর্যন্ত পাওয়া যাবে।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতিষ্ঠানটি তাদের বিভিন্ন বিভাগে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে ২৫ জন, এজিএম বা সিনিয়র ম্যানেজার পদে ০২ জন, ইঞ্জিনিয়ার পদে ৮৭ জন, এক্সিকিউটিভ বা সিনিয়র এক্সিকিউটিভ পদে ০৫ জন এবং অটোক্যাড ইঞ্জিনিয়ার পদে ০১ জন নিয়োগ দেবে। পদগুলোতে আবেদন করা যাবে ৫ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা চাকরি ডটকম থেকে সরাসরি অনলাইনে আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে চাকরি ডটকমে আগ্রহী প্রার্থীর অনলাইন সিভি/প্রোফাইলটিতে সব ধরনের তথ্য থাকতে হবে।
চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের অভিজ্ঞতা ও যোগ্যতা অনুযায়ী এবং আলোচনা সাপেক্ষে বেতন ও অন্যান্য সুবিধা দেওয়া হবে।