১৩ বছর ধরে পদটি খালি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের আলীকদম ইসলামিয়া দাখিল মাদ্রাসায় ১৩ বছর ধরে কৃষি শিক্ষকের পদটি খালি রয়েছে। নিয়োগের জন্য দৈনিক পত্রিকায় এ পর্যন্ত পাঁচবার বিজ্ঞপ্তি প্রচার করেও কোনো আবেদন জমা পড়েনি বলে জানিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ। জানা গেছে, ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত এই মাদ্রাসাটি ১৯৯৩ সালের জুলাই মাসে এমপিওভুক্ত হয়। শিক্ষা বিভাগ থেকে ১৯৯৯ সালে কৃষি শিক্ষকের পদটি অনুমোদন পায়। পদটি পূরণ না হওয়ায় কৃষি বিষয়ে পাঠদান করাতে হচ্ছে অন্য শিক্ষককে দিয়ে। মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা মো. হোসাইন জানান, গত ১৭ আগস্ট ষষ্ঠবার পত্রিকায় সুপারসহ একজন কৃষিশিক্ষক পদে লোক চেয়ে আবারও বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. আবুল কালাম বলেন, কৃষি শিক্ষক চেয়ে একাধিকবার বিজ্ঞপ্তি দিয়েও প্রার্থী মিলছে না।