১৩ বছরেও উন্নয়ন নেই সন্দ্বীপ পৌরসভার
সন্দ্বীপ পৌরসভা ঘোষণা করা হয়েছে ১৩ বছর আগে। এর মধ্যে গৃহকরসহ বিভিন্ন রকম পৌরকরের বোঝা চেপেছে পৌরবাসীর ওপর। কিন্তু যোগাযোগ, স্বাস্থ্য, বিনোদন, পানি ও বিদ্যুর্যাসহ নাগরিক সুবিধা বাড়েনি তেমন। এতে পৌরবাসীর মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে।১৯৯৯ সালের ৬ সেপ্টেম্বর সন্দ্বীপ উপজেলার বাউরিয়া, হারামিয়া, রহমতপুর ও হরিশপুর ইউনিয়নের অংশবিশেষ নিয়ে প্রথম শ্রেণীর মর্যাদায় সন্দ্বীপ পৌরসভা গঠন করা হয়। ২৬ সেপ্টেম্বর প্রথম পৌর প্রশাসক নিযুক্ত হন স্থানীয় আওয়ামী লীগের নেতা মো. রফিকুল ইসলাম। ২০০১ সালে বিএনপির সরকার ক্ষমতায় আসার পর পৌর প্রশাসক হন তর্যাকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ২০০৫ সালের জুলাইতে পৌরসভার প্রথম নির্বাচনে বিএনপির মো. ফখরুল ইসলাম এবং ২০১১ সালের জানুুয়ারিতে আওয়ামী লীগের মো. জাফর উল্লাহ মেয়র নির্বাচিত হন। বর্তমানে পৌরসভায় রয়েছে সরকারি-বেসরকারি নয়টি মাধ্যমিক বিদ্যালয়, ১৪টি প্রাথমিক বিদ্যালয়, দুটি সিনিয়র মাদ্রাসা, তিনটি দাখিল মাদ্রাসা, একটি ১০ শয্যার হাসপাতাল। এ ছাড়া রয়েছে বেশ কিছু সরকারি-বেসরকারি ব্যাংক, বিমা ও অন্যান্য প্রতিষ্ঠান।বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দারা অভিযোগ করেন, পৌরসভা প্রতিষ্ঠার ১৩ বছরেও যোগাযোগব্যবস্থার তেমন উন্নয়ন হয়নি। পৌরসভার নয়টি ওয়ার্ডে মোট ১৭২ কিলোমিটার সড়কের মধ্যে ৪৭ কিলোমিটারই কাঁচা। বেশির ভাগ পাকা সড়কের কার্পেটিং উঠে গিয়ে বড় বড় খানাখন্দের সৃষ্টি হয়েছে। কাঁচা সড়কগুলোর অবস্থা আরও শোচনীয়। এসব সড়কে চলাচলে পৌরবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সবচেয়ে খারাপ সড়কগুলোর মধ্যে রয়েছে ৭ নম্বর ওয়ার্ডের মোখলেস মুন্সি সড়ক, ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের শেখ হাসিনা সড়ক, বাউরিয়া সংযোগ সড়ক, ৮ নম্বর ওয়ার্ডের রামধূপী সড়ক, ৬ নম্বর ওয়ার্ডের মুস্তাফিজুর রহমান সড়ক।এ ছাড়া এলাকায় নেই কোনো বিদ্যুর্যা, নেই পানি সরবরাহের ব্যবস্থা। গড়ে ওঠেনি বিনোদনের সুব্যবস্থা। বেশির ভাগ মানুষ এখনো খোলা পায়খানা ব্যবহার করছে। বিদ্যুর্যা না থাকায় গড়ে উঠতে পারছে না কোনো কলকারখানা। হাটবাজার এলাকায় গণশৌচাগার না থাকায় ক্রেতা-বিক্রেতাদের ভোগান্তির শিকার হতে হয়।পৌরসভার বাসিন্দা ও পূর্ব সন্দ্বীপ উচ্চবিদ্যালয়ের শিক্ষক হাফিজুুর রহমান বলেন, ‘আমার এলাকার সড়কগুলো যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বর্ষাকালে অবস্থা আরও শোচনীয় হয়ে পড়ে। এ সময় এলাকার শিক্ষার্থীদের দুর্ভোগের সীমা থাকে না।’ ৯ নম্বর ওয়ার্ডের হুজাপাড়ার বাসিন্দা মোহাম্মদ মাসুদ বলেন, ‘পৌরসভায় নাগরিক সুবিধা বলতে কিছুই নেই। পৌরসভা ঘোষণার কারণে এলাকাবাসীর ঘাড়ে গৃহকরসহ নানা খরচের বোঝা চেপে বসেছে। কিন্তু কোনো রকম সুযোগ-সুবিধা বাড়েনি।’পৌর এলাকার বিভিন্ন সমস্যা থাকার কথা স্বীকার করে ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সফিকুল মাওলা বলেন, ‘এসব সমস্যা সমাধানের চেষ্টা করে যাচ্ছি।’পৌরসভার মেয়র জাফর উল্লাহ বলেন, ‘নির্বাচিত হওয়ার পর পৌরসভার নয়টি ওয়ার্ডের সমস্যা চিহ্নিত করে সমাধানের চেষ্টা করে যাচ্ছি। তবে পৌরসভার আর্থিক-সংকটের কারণে কিছুই করা যাচ্ছে না।’ তিনি জানান, প্রতিবছর পৌরকর থেকে যে টাকা আসে তা দিয়ে পৌরসভার কর্মচারীদের বেতন দিতে হিমশিম খেতে হচ্ছে। সড়কগুলো পাকা করা দূরে থাক, কাবিখার ৪০ দিনের কোনো কর্মসূচিও পৌরসভায় নেই। ফলে নিচু সড়কগুলোতে মাটি ভরাটের কাজও করা যাচ্ছে না। পৌরসভার বিদ্যুতের সমস্যা প্রসঙ্গে মেয়র বলেন, ‘সৌরবিদ্যুর্যা জ্বালানি প্রকল্প স্থাপনের একটি প্রস্তাব বন ও পরিবেশ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। জানতে পেরেছি বিদ্যুর্যা উন্নয়ন বোর্ডের (বিউবো) মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ তিনি জানান, পানি সরবরাহের ব্যাপারে ২০০৯ সালে জনস্বাস্থ্য অধিদপ্তরে একটি প্রকল্প প্রস্তাব পাঠানো হয়েছে। জানা গেছে, এটি একনেকে বিবেচনাধীন আছে।