১৩৮ জন কর্মী নেবে মার্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কার ফার্মাসিউটিক্যালস লিমিটেড একটি বেসরকারি ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি আটটি পদে শতাধিক কর্মী নেবে। প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি অনলাইন ক্যারিয়ার পোর্টাল চাকরি ডটকমে (www.chakri.com) স্পটলাইট বিভাগে প্রকাশিত হয়েছে।

বিজ্ঞপ্তিসংক্রান্ত সব তথ্য চাকরি ডটকমে ২০ জুন ২০১৭ তারিখ পর্যন্ত পাওয়া যাবে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতিষ্ঠানটিতে মেডিকেল অফিসার পদে ১০০ জন, সিনিয়র প্রোডাক্ট এক্সিকিউটিভ পদে ২ জন, সেলস ম্যানেজার পদে ১ জন, মার্কেটিং ম্যানেজার পদে ১ জন, এরিয়া/ফিল্ড ম্যানেজার পদে ২০ জন, রিজিওনাল সেলস ম্যানেজার পদে ১২ জন, এক্সিকিউটিভ পদে ১ জন এবং পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট টু চেয়ারম্যান পদে ১ জন নিয়োগ করা হবে। পদগুলোতে আবেদন করা যাবে ২০ জুন পর্যন্ত।

আবেদন করতে হলে মেডিকেল অফিসার পদের প্রার্থীদের ন্যূনতম স্নাতক, সিনিয়র প্রোডাক্ট এক্সিকিউটিভ পদে বিফার্ম/এমফার্ম, সেলস ম্যানেজার ও মার্কেটিং ম্যানেজার পদে মাস্টার্স, এরিয়া/ফিল্ড ম্যানেজার ও রিজওনাল ফিল্ড ম্যানেজার পদে স্নাতক/মাস্টার্স, এক্সিকিউটিভ ও পারসোনাল অ্যাসিস্ট্যান্ট টু চেয়ারম্যান পদে বিবিএ/যেকোনো বিষয়ে স্নাতক পাস হতে হবে। পদ ভেদে প্রার্থীদের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে ২৫ থেকে ৪৫ বছরের মধ্যে।

আগ্রহী প্রার্থীরা চাকরি ডটকম থেকে সরাসরি অনলাইনে আবেদন করতে পারবেন অথবা তাঁদের মানবসম্পদ বিভাগ, মার্কার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, রূপায়ণ গোল্ডেন এইজ (এ-৭, ৮ম তলা, ৯৯, গুলশান অ্যাভিনিউ, গুলশান, ঢাকা-১২১২), এই ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে। আবেদনপত্রে বর্তমানে কর্মরত প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা এবং বর্তমানে সচল মোবাইল ফোন নম্বর ও খামের ওপর পদের নাম লিখতে হবে। চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত লোকজনের অভিজ্ঞতা ও যোগ্যতা অনুযায়ী এবং আলোচনা সাপেক্ষে বেতন ও অন্যান্য সুবিধা দেওয়া হবে।