১৪ দিনের 'ফিনলে প্রপার্টি কার্নিভ্যাল' আজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের কাতালগঞ্জে ‘ফিনলে নাজিম নিসর্গে’ ১৪ দিনের ‘ফিনলে প্রপার্টি কার্নিভ্যাল’ শুরু হচ্ছে আজ থেকে। চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে মেলা। এতে গ্রাহকেরা বিশেষ মূল্যে প্রায় সমাপ্ত প্রকল্পের সীমিত অ্যাপার্টমেন্ট ক্রয়, চলমান প্রকল্পে ছাড় এবং দীর্ঘমেয়াদি কিস্তি ও ঋণ সুবিধা পাবেন।
ফিনলে প্রপার্টিজের ব্যবস্থাপনা পরিচালক মুফাখখারুল ইসলাম বলেন, অ্যাপার্টমেন্ট কিনে যাঁরা কিছুদিনের মধ্যেই বসবাস করতে চান, তাঁরা এই মেলা থেকে বিশেষ মূল্যে পছন্দের ফ্ল্যাট অনায়াসে খুঁজে নিতে পারবেন। মেলা উপলক্ষে মডেল অ্যাপার্টমেন্ট পরিদর্শনের ব্যবস্থাও করা হয়েছে, যাতে গ্রাহকেরা তাঁদের রুচির সঙ্গে পছন্দের সমন্বয় ঘটাতে পারেন। বিজ্ঞপ্তি।