১৪ নারী মুখ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩৫ রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের দেশ ভারত। ১৯৪৭ সালের ১৫ আগস্ট স্বাধীন হওয়ার পর থেকে এ পর্যন্ত ৬৪ বছরে ভারতের বিভিন্ন রাজ্যে ১৪ জন নারী মুখ্যমন্ত্রী হয়েছেন। প্রথমজন ছিলেন উত্তর প্রদেশের সুচেতা কৃপালিনী আর সর্বশেষ পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়।সুচেতা কৃপালিনীসুচেতা কৃপালিনী ছিলেন কংগ্রেস দলের নেত্রী। এই মুখ্যমন্ত্রী উত্তর প্রদেশে বহাল ছিলেন ১৯৬৩ সালের অক্টোবর থেকে ১৯৬৭ সালের মে পর্যন্ত। নন্দিনী শতপথিওডিশার কংগ্রেস দলীয় মুখ্যমন্ত্রী। তিনি মুখ্যমন্ত্রী ছিলেন ১৯৭২ সালের জুন থেকে ১৯৭৬ সালের ডিসেম্বর পর্যন্ত।শশীকলা কাকোদকরশশীকলা গোয়ার মুখ্যমন্ত্রী হন ১৯৭৩ সালের আগস্টে। ছিলেন ১৯৭৯ সালের এপ্রিল পর্যন্ত। শশীকলা ছিলেন মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টির নেত্রী।সৈয়দা আনোয়ারা তৈমুরকংগ্রেসনেত্রী। আসামের মুখ্যমন্ত্রী ছিলেন ১৯৮০ সালের ডিসেম্বর থেকে ১৯৮১ সালের জুন পর্যন্ত।জানকী রামচন্দ্রনএআইএডিএমকে নেতা এম জি রামচন্দ্রের প্রয়াণের পর তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হয়েছিলেন তাঁর সহধর্মিণী জানকী রামচন্দ্রন। মুখ্যমন্ত্রী ছিলেন ১৯৮৮ সালের ৭ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত।জে জয়ললিতাদক্ষিণী দল এআইএডিএমকে নেত্রী জে জয়ললিতা এবার তৃতীয়বারের মতো তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হয়েছেন। এর আগে দুই দফা মুখ্যমন্ত্রী ছিলেন ১৪ মে ২০০১ থেকে ১২ মে ২০০৬ পর্যন্ত সময়কালে।মায়াবতীবহুজন সমাজপার্টির নেত্রী কুমারী মায়াবতী ভারতের সবচেয়ে জনবহুল এবং রাজনৈতিকভাবে অন্যতম গুরুত্বপূর্ণ রাজ্য উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী হন প্রথম ১৯৯৫ সালে। ফের মুখ্যমন্ত্রী হন ১৯৯৭-এ। তবে প্রথম দুবার কয়েক মাসে সীমাবদ্ধ ছিল তাঁর ক্ষমতাকাল। মায়াবতী তৃতীয়বার মুখ্যমন্ত্রীর পদে আসীন হন ২০০২ সালের মে মাসে। এখনো তিনি এই পদে বহাল রয়েছেন। রাজিন্দর কাউর ভাত্তালকংগ্রেসের দলীয় মুখ্যমন্ত্রী ছিলেন পাঞ্জাব রাজ্যে। ১৯৯৬ সালের এপ্রিল থেকে ফেব্রুয়ারি ১৯৯৭ পর্যন্ত। রাবড়ি দেবীবিহার ‘অধিপতি’ লালু প্রসাদ যাদবের সহধর্মিণী। রাষ্ট্রীয় জনতা দল বা আরজেডির এ নেত্রী বিহারের মুখ্যমন্ত্রী ছিলেন জুলাই ১৯৯৭ থেকে মার্চ ২০০০ পর্যন্ত।সুষমা স্বরাজবিজেপির নেত্রী। স্বল্পসময়ের জন্য মুখ্যমন্ত্রী ছিলেন কেন্দ্রশাসিত দিল্লির। সময়কাল ১৯৯৮ সালের ১৩ অক্টোবর থেকে ৩ ডিসেম্বর।শীলা দীক্ষিতকংগ্রেসনেত্রী। প্রথমবার দিল্লির মুখ্যমন্ত্রী হন ১৯৯৮ সালে। পরপর তিনবার জয়ী হয়ে এ পর্যন্ত এই পদে রয়েছেন।উমা ভারতীবিজেপির নেত্রী। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী হন ২০০৩ সালের ডিসেম্বর মাসে। ছিলেন ২০০৪ সালের আগস্ট পর্যন্ত।বসুন্ধরা রাজেরাজপরিবারের মেয়ে। বিজেপির নেত্রী বসুন্ধরা রাজস্থানের মুখ্যমন্ত্রী ছিলেন ৮ ডিসেম্বর ২০০৩ থেকে ১১ ডিসেম্বর ২০০৮ পর্যন্ত।মমতা বন্দ্যোপাধ্যায়ভারতের সাম্প্রতিকতম নারী মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসনেত্রী মমতা বিপুল নির্বাচনী বিজয়ের পর মুখ্যমন্ত্রীর শপথ নিয়েছেন ২০ মে। পশ্চিমবঙ্গে সুদীর্ঘ ৩৪ বছরের বামদলীয় শাসনের অবসান ঘটিয়েছে তাঁর ঝড় তোলা বিজয়।