প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতবারের মতো এবারও ভালো ফলাফলের ধারা অব্যাহত রেখেছে নাসিরাবাদ সরকারি বালক উচ্চবিদ্যালয়। শিক্ষার্থীরা শতভাগ সাফল্যে উজ্জ্বল করেছে বিদ্যালয়ের ভাবমূর্তি। এবার সমাপনী পরীক্ষায় ১৪৩ জন শিক্ষার্থীর সবাই প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে। মায়ের সঙ্গে ফলাফল জানতে এসেছিল সুমন চৌধুরী। কেমন লাগছে জানতে চাইলে বলল, ‘বেশ ভালো লাগছে। তবে যদি বৃত্তি পাই, তাহলে বেশি খুশি হব।’সমাপনী পরীক্ষা সম্পর্কে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু দেবব্রত দাশ জানান, ‘এ পরীক্ষা মেধা যাচাইয়ের বেশ ভালো একটা সুযোগ।’