১৪৭ শিক্ষার্থীকে মেধাবৃত্তি পুরস্কার দিল প্রাশিস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙ্গুনিয়ায় বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ১৪৭ শিক্ষার্থীকে মেধাবৃত্তি পুরস্কার দিল বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি (প্রাশিস)। ২৭ সেপ্টেম্বর রাঙ্গুনিয়া উপজেলা গণমিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এ পুরস্কার দেওয়া হয়। প্রাশিস রাঙ্গুনিয়া উপজেলা শাখা অনুষ্ঠানটির আয়োজন করেন। এতে প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া কলেজ পরিচালনা পরিষদের সদস্য মোহাম্মদ আলী শাহ। সভাপতিত্ব করেন প্রাশিস রাঙ্গুনিয়া শাখার সাবেক সভাপতি আবু তালেব। প্রধান বক্তা ছিলেন সমিতির চট্টগ্রাম জেলা সাধারণ সম্পাদক আবুল হোসেন।