১৬৪ মণ্ডপে দুর্গাপূজার আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনোয়ারা ও কর্ণফুলী থানায় এবার ১৬৪ মণ্ডপে শারদীয় দুর্গাপূজার আয়োজন করা হচ্ছে। আনোয়ারায় ১৫৫ ও কর্ণফুলীর ১৪টি মণ্ডপে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পূজার সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্তিপূর্ণ রাখতে আনোয়ারা উপজেলা ও কর্ণফুলী থানা প্রশাসনও ব্যাপক প্রস্তুতি নিয়েছে।
আনোয়ারা উপজেলা কেন্দ্রীয় পূজা উদ্যাপন পরিষদের যুগ্ম আহ্বায়ক অনুপম চক্রবর্তী বলেন, ‘এবারও উৎসাহ-উদ্দীপনায় পূজার আয়োজন করা হচ্ছে। পূজা নির্বিঘ্নভাবে পালন করতে প্রশাসনের সহযোগিতার আশ্বাস পেয়েছি।’
কর্ণফুলী থানা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি প্রকৌশলী রামচন্দ্র দাস বলেন, ‘প্রতিবছরই জাঁকজমকভাবে পূজার আয়োজন করি। আশা করি এবারও ভালোভাবে পূজা সম্পন্ন করতে পারব।’
আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা গৌতম বাড়ৈ বলেন, উপজেলা ও থানা প্রশাসন দুর্গাপূজার সময় পর্যাপ্ত নিরাপত্তা দিতে আন্তরিকভাবে কাজ করবে। এ ব্যাপারে প্রস্তুতিমূলক সভা করা হয়েছে।