১৭ জুন ক্বণনের আবৃত্তি প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবৃত্তি সংগঠন ক্বণন-এর উদ্যোগে ১৭ জুন চেরাগি পাহাড়ের কদম মোবারক এমওয়াই স্কুলে ‘কবিতা চট্টগ্রাম’ শীর্ষক আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।ক. পঞ্চম-অষ্টম, খ. নবম-একাদশ এবং গ. দ্বাদশ-স্নাতকোত্তর বা তদূর্ধ্ব শ্রেণীর শিক্ষার্থী-পেশাজীবীদের অংশগ্রহণে তিনটি গ্রুপে এ আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের বাতিঘর (চেরাগি পাহাড়), কথাকলি (মোমিন রোড), আলমগীর ব্রাদার্স (মোমিন রোড), কারেন্ট বুক সেন্টার (নিউ মার্কেটের বিপরীতে), সফির চায়ের দোকান (শিল্পকলা একাডেমী), পাঠশালা (কেয়ারী মার্কেট) ও প্রথমা (স্প্রিং টাওয়ার, জামালখান) থেকে ফরম সংগ্রহ এবং জমা দিতে বলা হয়েছে। বিজ্ঞপ্তি।