১৭ দফা দাবিতে বেসরকারি শিক্ষকদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষাক্ষেত্রে বৈষম্য দূর করার লক্ষ্যে ১৭ দফা বাস্তবায়নের দাবিতে আনোয়ারার বিভিন্ন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা প্রতীকী কর্মবিরতি, বিক্ষোভ সমাবেশ ও শোভাযাত্রার আয়োজন করে। ২১ জুন আনোয়ারা বালিকা উচ্চবিদ্যালয়ে উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মদন চন্দ্র ভট্টাচার্যের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ওসমান গনি। বক্তব্য দেন বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম জেলা কমিটির প্রকাশনা সম্পাদক দেবপ্রিয় বড়ুয়া, শিক্ষক সামসাদ ছাত্তার, সুধীর চক্রবর্তী, প্রকৃতি রঞ্জন দত্ত, বখতেয়ার মাহমুদ, বেলায়েত হোসেন মজুমদার প্রমুখ।