১৭ বছর পর বিজয় মেলা হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনোয়ারায় দীর্ঘ ১৭ বছর পর মুক্তিযুদ্ধের বিজয় মেলা হবে। তিন দিনব্যাপী এ মেলার আয়োজন করতে যাচ্ছে শাহ মোহছেন আউলিয়া ডিগ্রি কলেজ।১৯৯৪ সালের ১৬ থেকে ১৯ ডিসেম্বর আনোয়ারা সদরের অনোয়ারা আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে সব দলের উদ্যোগে বিজয় মেলা হয়েছিল। এর পরে নানা কারণে আর এ মেলা অনুষ্ঠিত হয়নি। এ বছর ১৫ থেকে ১৭ ডিসেম্বর তিন দিনব্যাপী মেলার আয়োজনের উদ্যোগ নিয়েছে শাহ মোহছেন আউলিয়া ডিগ্রি কলেজ। কলেজের মাঠে এ মেলা হবে। মেলায় আলোচনা সভা, স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সংবর্ধনাসহ বিভিন্ন কর্মসূচি থাকবে। ইতিমধ্যে স্টল বরাদ্ধ চলছে। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মনিরুজ্জামান প্রথম আলোকে জানান, ‘মেলার সার্বিক প্রস্তুতি শেষ পর্যায়ে, আশা করছি সবার সহযোগিতা পেলে একটি ভালো মেলা উপহার দিতে পারব।’