২৪ মে সোনাগাজী উপজেলা যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন শেষে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিজুল হককে সভাপতি ও নুরুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
সোনাগাজী ছাবের মো. পাইলট উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম, বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজাহার উদ্দিন, উপজেলা চেয়ারম্যান জেড এম কামরুল আনাম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমিন ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম।
সম্মেলন উদ্বোধন করেন ফেনী জেলা যুবলীগের আহ্বায়ক ও দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির। উপজেলা যুবলীগের আহ্বায়ক রবিউজ্জমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তা ছিলেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শুসেন চন্দ্র শীল, বিশেষ বক্তা ছিলেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম মিয়াজী। বক্তব্য দেন সদর ইউপি চেয়ারম্যান সামছুল আরেফিন, আমিরাবাদ ইউপি চেয়ারম্যান জহিরুল আলম, বগাদানা ইউপি চেয়ারম্যান শাখাওয়াত হোসেন, যুবলীগ নেতা ও উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুল হক।