১৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের অক্সিজেন এলাকা থেকে ১৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি মাহাবুল আলম ওরফে মাহাবুকে (৩৮) গ্রেপ্তার করেছে হাটহাজারী থানা পুলিশ। তিনি হাটহাজারী উপজেলার ফতেপুর ইউনিয়নের পশ্চিম পট্টি মাইজ্যাপাড়ার বাসিন্দা আলী আহাম্মদের পুত্র।থানা সূত্র জানায়, ১৯৯৫ সালের আগস্ট মাসে মাহাবুর বিরুদ্ধে অস্ত্র আইনে দায়ের করা মামলায় তাঁর ১৭ বছর সাজা হয়। এরপর তিনি মধ্যপ্রাচ্যে পালিয়ে যান। প্রায় ১২ বছর পর দেশে ফিরে আসলে তাঁকে গ্রেপ্তার করা হয়।