প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তির্যক নাট্যদলের নাটক প্রাচীন গ্রিক ট্র্যাজেডি সফোক্লিসের ইডিপাস নাটকটি নবরূপে প্রথম মঞ্চায়িত হবে ১৮ জুন বুধবার সন্ধ্যা সাতটায় থিয়েটার ইনিস্টটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে। তির্যক নাট্যদলের ৩৮তম প্রযোজনা আহমেদ ইকবাল হায়দার নির্দেশিত ইডিপাস নাটকের প্রথম মঞ্চায়ন হয় ১৯৯৫ সালের ২৫ ডিসেম্বর চট্টগ্রাম মুসলিম হলে। উল্লেখ্য,এ বছর তির্যক নাট্যদলের ৪০ বছর পূর্তি উপলক্ষে বছরব্যাপী অনুষ্ঠানমালার অংশ হিসেবে তির্যক নাট্যদল নাটকটি আবারও নব কলেবরে পুনর্নির্মাণ করে মঞ্চে আনছে। নাটকের অগ্রিম টিকেট টিআইসি হল কাউন্টারে পাওয়া যাচ্ছে। বিজ্ঞপ্তি।