প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মিজ আয়ারল্যান্ড’ খেতাবপ্রাপ্ত বাংলাদেশি বংশোদ্ভূত মডেল-অভিনেত্রী মাকসুদা আক্তার প্রিয়তি মুখোমুখি হবেন চট্টগ্রামবাসীর। ১৮ ফেব্রুয়ারি বিকেল চারটায় হোটেল আগ্রাবাদের ইছামতি হলে ‘আই হ্যাভ এ ড্রিম’ শীর্ষক অনুষ্ঠানে নিজের সাফল্যের গল্প শোনাবেন তিনি। প্রিয়তিকে নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করেছে রোটারি ক্লাব অব চিটাগাং খুলশী, রোটারি ক্লাব অব চিটাগাং আপটাউন ও রোটারি ক্লাব চিটাগাং। অনুষ্ঠানটি দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে। বিজ্ঞপ্তি।