১৮ মার্চ লালদীঘিতে যৌতুকবিরোধী সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আঞ্জুমানে রজভীয়া নূরিয়া বাংলাদেশ বৃহত্তর চট্টগ্রাম জেলার উদ্যোগে ১৮ মার্চ শনিবার বেলা দুইটায় চট্টগ্রামের লালদীঘি ময়দানে যৌতুকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হবে। ওই দিন রাতে সংগঠনটি তাফসিরুল কোরআন মাহফিলেরও আয়োজন করেছে।
এ উপলক্ষে গত সোমবার বেলা ১১টায় চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে প্রস্তুতি কমিটির আহ্বায়ক সৈয়দ মুহাম্মদ সেলিমের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উদ্বোধনী বক্তব্য দেন সংগঠনের কাতার শাখার সভাপতি কাজী মুহাম্মদ ফোরকান। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মুহাম্মদ নুরুল হক। প্রধান বক্তা ছিলেন সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব মুহাম্মদ আবুল হোসাইন। বিজ্ঞপ্তি