প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা দুর্গম এলাকার দরিদ্র ও মেধাবী ১৮ শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়েছে। বাবুপাড়া কমিউনিটি সেন্টারে স্থানীয় উন্নয়ন সংস্থা শাইনিং হিল ও গ্রিনহিল এ বৃত্তি দিয়েছে। ২৬ জুলাই এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুজিত মিত্র চাকমা, গ্রিনহিল কর্মকর্তা বিকাশ চাকমা, শাইনিং হিল কর্মকর্তা দিপেশ চাকমা প্রমুখ। জানা গেছে, শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে গত বছর থেকে বৃত্তি চালু করা হয়েছে। প্রতিবছর পঞ্চম শ্রেণীর ১৮ জন শিক্ষার্থীকে এ বৃত্তি দেওয়া হয়। প্রত্যেক শিক্ষার্থীকে তিন হাজার টাকা করে দেওয়া হয়।