১৯ আগস্ট টিআইসিতে তির্যকের তরঙ্গভঙ্গ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তির্যক নাট্যদলের নতুন প্রযোজনা কথাশিল্পী সৈয়দ ওয়ালীউল্লাহ্ রচিত নাটক তরঙ্গভঙ্গ ১৯ আগস্ট শুক্রবার থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে মঞ্চস্থ হবে। এদিন বিকেল পাঁচটা এবং সন্ধ্যা সাতটায় নাটকটির দুটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে। তরঙ্গভঙ্গ তির্যক নাট্যদলের ৪৪তম প্রযোজনা। আহমেদ ইকবাল হায়দার নির্দেশিত এই নাটকের চারটি মঞ্চায়ন হয়েছে এর আগে। নাটকের অগ্রিম টিকিট টিআইসি হল কাউন্টারে পাওয়া যাবে।
তরঙ্গভঙ্গ নাটকে অভিনয়ে এবং নেপথ্যে রয়েছেন রমিজ আহমেদ, সুজিত চক্রবর্তী, মাহবুবুল ইসলাম, এ কে এম ইসমাইল, মফিজুর রহমান, রিপন বড়ুয়া, অমিত চক্রবর্তী, জুয়েল চাকমা, জয়া বড়ুয়া, কিরীটী সাহা, মোহাম্মদ নুরুদ্দিন, আবদুল্লাহ আল মামুন ও আহমেদ ইকবাল হায়দার। বিজ্ঞপ্তি