১৯ জানুয়ারি আহলে সুন্নাতের সাম্প্রদায়িকতা বিরোধী সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরসহ দেশের নানা স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে আহলে সুন্নাত ওয়াল জমাঅাত কেন্দ্রীয় সমন্বয় কমিটি। সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ন রাখা এবং জঙ্গিবাদের বিরুদ্ধে জনমত তৈরির জন্য আগামী বছরের ১৯ জানুয়ারি নগরের লালদীঘির ময়দানে সমাবেশ করবে সংগঠনটি। এ ছাড়া একই বছরের ১১ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানেও মহাসমাবেশ করার ঘোষণা দেওয়া হয়।
১৪ নভেম্বর সোমবার দুপুর ১২টায় নগরের প্রেসক্লাব মিলনায়তনে সংগঠনের পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আহলে সুন্নাত সমন্বয় কমিটির কেন্দ্রীয় সদস্যসচিব মোছাহেব উদ্দিন বখতেয়ার। সংবাদ সম্মেলনে নাসিরনগরের ঘটনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করে শাস্তির আওতায় আনার দাবি জানানো হয়। বিজ্ঞপ্তি।