১৯৭ জনের মধ্যে প্রথম বিভাগ ১৯৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্তানের শিক্ষাজীবনের প্রথম পাবলিক পরীক্ষার ফলাফল নিয়ে কয়েক দিন ধরে বেশ চিন্তিত চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী পুষ্পিতা মজুমদারের বাবা প্রণব মজুমদার। ফলাফল প্রকাশের পর যেন হাঁপ ছেড়ে বাঁচলেন। মেয়ের প্রথম বিভাগ পাওয়ার খবরে বেশ উচ্ছ্বসিত হয়ে বললেন, ‘ছোট বাচ্চার পরিশ্রমটা সার্থক হলো। পরীক্ষার আগে ওর চেষ্টা আর বিদ্যালয়ের শিক্ষকদের সঠিক তত্ত্বাবধানই ভালো ফলাফলে সহায়ক হয়েছে।’চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে এবার প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করেছে মোট ১৯৭ জন। এর মধ্যে ১৯৫ জন প্রথম বিভাগ পেয়েছে। এবার দুজন শিক্ষার্থী দ্বিতীয় বিভাগ পেলেও গতবার শতভাগ শিক্ষার্থীই প্রথম বিভাগ পেয়েছিল। শিক্ষক বাবু রতন কান্তি দাশ জানান, ‘শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের সম্মিলিত প্রয়াসই প্রত্যাশিত ফলাফল অর্জনে কাজ করেছে।’