প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা ৮ অক্টোবর ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সার্সন সড়কের বাসভবনে অনুষ্ঠিত হয়। সভায় আগামী ২০ ডিসেম্বরের মধ্যে উপজেলার ১১ ইউনিয়নের সম্মেলন শেষ করার ঘোষণা দেওয়া হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী মোজাম্মেল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। বক্তব্য দেন আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, কমিটির সদস্য হরিপদ চক্রবর্তী, আবুল বশর, জাফর উদ্দিন চৌধুরী, নোয়াব আলী, বোরহান উদ্দিন চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মৃণাল কান্তি ধর প্রমুখ। সভায় ভূমি প্রতিমন্ত্রী বলেন, তৃণমূল পর্যায়ে সংগঠনকে ঢেলে সাজাতে হবে। গতিশীল নেতৃত্ব প্রতিষ্ঠার পাশাপাশি শক্ত হবে সাংগঠনিক ভিত্তি।