২০ দিন ধরে নিখোঁজ বাকপ্রতিবন্ধী শিশু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মো. তারেক নামের ১২ বছরের এক বাকপ্রতিবন্ধী শিশু ২০ দিন ধরে নিখোঁজ রয়েছে। এ বিষয়ে ৪ মে নগরের পাহাড়তলী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। শিশুটির পিতা মো. আবু তাহের। জিডি নম্বর ১৬০।
জিডি থেকে জানা যায়, গত ২০ এপ্রিল বিকেল পাঁচটার সময় পাহাড়তলীর সরাইপাড়া এলাকার বাসা থেকে বের হয়ে তারেক আর বাসায় ফিরে আসেনি। তার গায়ের রং ফরসা, উচ্চতা প্রায় চার ফুট।
বাসা থেকে বের হওয়ার সময় তার গায়ে সাদা শার্ট ও কালো প্যান্ট ছিল। কেউ তার খোঁজ পেলে পাহাড়তলী থানায় অথবা ০১৭৫৯০৯৩৫৩৩ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।