২০ বছরে পদার্পণ করল কম্পিউটার ভিলেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কম্পিউটার প্রতিষ্ঠান কম্পিউটার ভিলেজ সম্প্রতি ২০ বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষে ÿ প্রতিষ্ঠানটি তাদের ঢাকা ও চট্টগ্রামের সাতটি শাখায় ক্রেতাদের জন্য ‘ফেস্টিভ্যাল-২০’ শীর্ষক বিশেষ প্রমোশন আয়োজন করেছে। ১২ ফেব্রুয়ারি কেক কেটে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কম্পিউটার ভিলেজের অংশীদার রফিকুল ইসলাম, সহকারী পরিচালক শামসুদ্দিন চৌধুরী সেলিম, মহাব্যবস্থাপক আছাদুর রহমান, সহকারী মহাব্যবস্থাপক সাজ্জাদুল হক, বাংলাদেশ কম্পিউটার সমিতি চট্টগ্রাম শাখার সভাপতি সাখাওয়াত হোসেনসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানে প্রচুর ক্রেতা ও শুভাকাঙ্খীও ছিলেন।
এ প্রমোশনে ক্রেতাদের জন্য থাকছে দৈনিক ড্রয়ের মাধ্যমে গিফট হ্যাম্পার এবং সাপ্তাহিক ড্রয়ের মাধ্যমে ৪টি ল্যাপটপ, ২টি এয়ার টিকিট, ট্যাবলেট পিসি, নেট বুক, ২৪ ইঞ্চি কালার টিভি, স্মার্টফোন, বাইসাইকেলসহ অসংখ্য আকর্ষণীয় পুরস্কার।
এ ছাড়াও প্রতিটি ডেস্কটপ, ল্যাপটপ ও ব্র্যান্ড পিসি এর সাথে থাকছে নিশ্চিত উপহার।
এ ফেস্টিভ্যাল চলবে আগামী ৩ মার্চ পর্যন্ত। বিস্তারিত তথ্যের জন্য ০১৭১৩-২৪০৭১২,০১৭১৩-২৪০৭২০, ০১৭১৩-২৪০৭৬৫ নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি