২০-২৫ মে সিইউজের সাংগঠনিক সপ্তাহ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের নেতারা সব পত্রিকায় সপ্তম মজুরি বোর্ড রোয়েদাদ বাস্তবায়নের দাবি জানিয়েছেন। ১০ মে ইউনিয়নের নির্বাহী কমিটির সভায় এ দাবি জানানো হয়। সংগঠনের সভাপতি শহীদ উল আলমের সভাপতিত্বে সভায় ২০-২৫ মে সাংগঠনিক সপ্তাহ পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় বক্তব্য দেন বিএফইউজে নেতা ওমর কায়সার, দিবাকর ঘোষ, সিইউজের সাধারণ সম্পাদক নাজিমুদ্দিন শ্যামল, মোহাম্মদ আলী, রতন কান্তি দেবাশীষ, ফারুক তাহের, প্রণব বড়ুয়া, মুহাম্মদ শামসুল হক, নুর উদ্দিন আহমদ, নওশের আলী খান, নুরুল আমিন, জহুরুল ইসলাম, খোরশেদ আলম, নুরুল আমিন চৌধুরী, শতদল বড়ুয়া প্রমুখ। বিজ্ঞপ্তি।