২০০ কোটি বছর পরের পৃথিবী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পৃথিবী কবে ধ্বংস হবে—এ নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই। তবে বিজ্ঞানীরা বলছেন, ২০০ কোটি বছর পরই সেই ধ্বংসযজ্ঞ সম্পন্ন হবে। এর আগেই জীবনধারণের অনুপযোগী পৃথিবী থেকে উধাও হয়ে যাবে সব প্রাণী। তখন টিকে থাকবে শুধু সূক্ষ্মাতিসূক্ষ্ম বিভিন্ন অণুজীব। সংশ্লিষ্ট একটি গবেষণার ফলাফল যুক্তরাজ্যের রয়েল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির বার্ষিক সম্মেলনে সম্প্রতি উপস্থাপন করা হয়। শত শত কোটি বছর পর সূর্যের উত্তাপ ক্রমেই বাড়তে থাকবে। ব্যাপক বাষ্পীভবন ও রাসায়নিক বিক্রিয়ার কারণে কার্বন ডাই-অক্সাইডের মাত্রা অনেক বেড়ে যাবে এবং ভূপৃষ্ঠ প্রায় অক্সিজেনশূন্য হয়ে পড়বে। সেই চরম পরিস্থিতিতে ভূগর্ভস্থ বিভিন্ন অণুজীবই কেবল নিজেদের অস্তিত্ব ধরে রাখতে পারবে। বিবিসি।